ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

পাহাড়ের অসহায় মেধাবী শিক্ষার্থীরা পেল দুই কোটি টাকা শিক্ষাবৃত্তি

পাহাড়ের শিক্ষার্থীদের শিক্ষা ক্ষেত্রে এগিয়ে নিয়ে যেতে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া তিন পার্বত্য জেলার দুই শতাধিক মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করেছে চট্টগ্রাম উন্নয়ন বোর্ড। শনিবার (৩ সেপ্টেম্বর) সকালে অরুণ সারকী টাউনহলে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈচিং এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষাবৃত্ত শিক্ষার্থীদের হাতে তুলে দেন।


এ সময় পার্বত্য মন্ত্রী বলেন, তিন পার্বত্য জেলার দরিদ্র অভিভাবকরা খরচ চালাতে না পারায় অনেক মেধাবী শিক্ষার্থী মাধ্যমিক পর্যায়ের পর ঝরে পড়ে। এ কারণে দরিদ্র শিক্ষার্থীদের কলেজ-বিশ্ববিদ্যালয়ে ভর্তি ফি, পাঠ্যবই ও অন্যান্য শিক্ষা উপকরণের খরচ জোগাতে এ আর্থিক সহযোগিতা চালু করা হয়েছে।


মন্ত্রী আরও বলেন, কলেজ পর্যায়ে শিক্ষার্থীরা এককালীন সাত হাজার টাকা ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে ১০ হাজার টাকা বৃত্তি পাবে বলে আশ্বাস দেন মন্ত্রী।


এ সময় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান নুরুল আলম চৌধুরী, বান্দরবানের পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম, উন্নয়ন বোর্ডের সদস্য মো. জসিম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. শেখ ছাদেক, পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবি, মহিলা কলেজের অধ্যক্ষ প্রদীপ বড়ুয়া, উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. ইয়াসির আরাফাত, প্রকল্প পরিচালক আব্দুল আজিজ প্রমুখ উপস্থিত ছিলেন।

ads
ads
ads

Our Facebook Page

↑